ফের অসুস্থ প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। হঠাৎ করেই সোমবার শারীরিক অবস্থার অবনতি হয় তাঁর। এরপরেই তাঁকে দিল্লির এইমসে ভর্তি করা হয় বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, গত সপ্তাহের শেষে দু’বার জ্ঞান হারিয়েছিলেন তিনি। ডাক্তাররা তাঁকে হাসপাতালে ভর্তি হওয়ার নির্দেশ দেন। গত ১০ জানুয়ারি শারীরিক সমস্যার সম্মুখিন হন তিনি। শনিবার, নিজের বাসভবনের বাথরুমে দু’বার অজ্ঞান হয়ে যান বাংলার প্রাক্তন রাজ্যপাল। সেই সময় তাঁকে এইমসে নিয়ে যাওয়া হয়। আরও পরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি হতে বলেন ডাক্তাররা। তাঁর শারীরিক অবস্থার কথা জানিয়ে আধিকারিকরা বলেন, পরীক্ষার অংশ হিসেবে তাঁর এমআরআই করা হবে।