ষষ্ঠ শ্রেণির ছাত্রীর উপর যে নারকীয় অত্যাচার হয়েছে, তা প্রাথমিক রিপোর্টে অনেকটাই স্পষ্ট হয়ে যাচ্ছে। নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে অভিযুক্তদের বিরুদ্ধে। প্রায় ৪৮ ঘণ্টা পরও এই ঘটনাকে কেন্দ্র করে এখনও উত্তপ্ত বারুইপুর। সেই আবেহেই সকাল থেকে একে একে পৌঁছে গেলেন শাসক ও বিরোধী শিবিরের প্রতিনিধিরা। পড়তে হল সাধারণ মানুষের বিক্ষোভের মুখেও। মঙ্গলবার বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার আগে সকালেই সেখানে পৌঁছে যান পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, লকেট চট্টোপাধ্যায় প্রমুখ। অগ্নিমিত্রা জানান, মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হিসেবেই গিয়েছেন তাঁরা। আবার বেলার বাড়ার পর দুই এনসিপিআই সাংসদও যান মুখ্যমন্ত্রীর নির্দেশেই।