অভিনেতা-রাজনীতিক সি জোসেফ বিজয়ের নির্বাচনী প্রচার সভায় পদপিষ্টের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১ ৷ ঘটনার তদন্তে ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে কমিশন গঠন করা হয়েছে ৷ তদন্ত চলাকালীন তামিলাগা ভেট্টরি কাঝাগাম (টিভিকে)-এর সমস্ত প্রচার নিষিদ্ধ করার আর্জি জমা পড়ল মাদ্রাজ হাইকোর্টে ৷ নির্বাচনী সভা নিষিদ্ধ ঘোষণার জন্য রবিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি এন সেন্থিলকুমারের বেঞ্চে জরুরি ভিত্তিতে আবেদন জানান এক ব্যক্তি ৷ আবেদনকারীর যুক্তি, দায়িত্বহীনভাবে রাজনৈতিক সমাবেশ অব্যাহত রাখলে প্রাণহানির ঝুঁকি আরও বাড়বে ৷ সুতরাং, রাজ্য সরকারের তরফে পুঙ্খানুপুঙ্খ তদন্ত সম্পন্ন হওয়ার পরই ৪১ জন ৷ রবিবার রাতে চিকিৎসা চলাকালীন সুকুনা নামে এক মহিলার মৃত্যু হয় ৷ মৃতার বয়স ৬৫ বছর ৷ জানা গিয়েছে, তিনি ভেলুসামিপুরমের বাসিন্দা ৷ একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন ৷ শনিবারের ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন ৷ কারুরের সরকারি হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসা চলছিল ৷ পরে সেখানেই মৃত্যু হয় ৷ অভিনেতা-রাজনীতিবিদ বিজয়ের সভায় এমন দুর্ঘটনাকে কেন্দ্র করে সমগ্র দক্ষিণ বলয়েই তোলপাড় পড়ে গিয়েছে ৷ ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী-সহ দক্ষিণের একাধিক নেতা ও মন্ত্রী ৷ এই আবহে রবিবার এক্স হ্যান্ডেলে দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করে মৃতদের পরিবার পিছু ২০ লক্ষ টাকা আর্থিক সহায়তার ঘোষণা করেন তামিলাগা ভেট্টরি কাঝাগাম (টিভিকে)-এর প্রতিষ্ঠাতা ‘থালাপতি’ বিজয় ৷ সেই সঙ্গে, আহতদের চিকিৎসার জন্য 2 লক্ষ টাকার সহায়তা ঘোষণা করেন তিনি ৷ ঘটনা প্রসঙ্গে তামিলনাড়ুর ডিজিপি জি ভেঙ্কটরামন জানান, সভাস্থলে অভিনেতা পৌঁছতে দেরি করায় ভিড় ক্রমশ বেড়ে যায় ৷ আর সেই কারণে এই বিপত্তি ৷ তাঁর দাবি, প্রচণ্ড রোদের মধ্যে বিজয়ের জন্য সভাস্থলে অপেক্ষা করতে থাকেন সকলে ৷ সেই সময় সভাস্থলে পর্যাপ্ত খাবার এবং পানীয়রও অভাব ছিল ৷ তিনি বলেন, “এদিনের প্রচারসভা প্রসঙ্গে সোশাল মিডিয়া প্লাঠফর্ম এক্স হ্যান্ডেলে তামিলাগা ভেট্টরি কাঝাগাম (টিভিকে)-এর তরফে একটি পোস্ট করা হয় ৷ পোস্টে বলা হয়, শনিবার দুপুর 12টা নাগাদ প্রচার সভায় উপস্থিত হবেন অভিনেতা বিজয় ৷ এরপরই ঘটনাস্থলে ভিড় ক্রমশ বাড়তে থাকে ৷”