গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ৩৭৬ জন। মৃত্যু হয়েছে ৩০৮ জন রোগীর। এরমধ্যেই সুস্থ হয়ে গিয়েছেন ৩২ হাজার ১৯৮ জন। এই রোগে বর্তমানে চিকিৎসাধীন আছেন ৩ লক্ষ ৯১ হাজার ৫১৬ জন। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩২ লক্ষ ৮ হাজার ৩৩০ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩ কোটি ২৩ লক্ষ ৭৪ হাজার ৪৯৭ জন। মৃত্যু হয়েছে মোট ৪ লক্ষ ৪২ হাজার ৩১৭ জন রোগীর। গতকাল পর্যন্ত এই রোগে দেশে মোট ৭৩ কোটি ৫ লক্ষ ৮৯ হাজার ৬৮৮ জন দেশবাসীর টিকাকরণ হয়েছে।