অক্টোবরের মধ্যেই ভারতে আছড়ে পড়তে পারে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ। এরই মধ্যে সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে রিভিউ মিটিং করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, গোটা দেশের করোনা পরিস্থিতি কেমন? আধিকারিকদের কাছে খোঁজখবর নেওয়ার পাশাপাশি টিকাকরণের পরিস্থিতি নিয়েও তথ্য নেন প্রধানমন্ত্রী। এখনই করোনা বিধিতে কোনওরকম ঢিলেমি করা যাবে না। আসলে কেন্দ্রের আশঙ্কা, উৎসবের মরশুমে দেশজুড়ে করোনার সংক্রমণ বাড়তে পারে। সেজন্যই বাড়তি সতর্কতা অবলম্বন করতে চায় মোদি সরকার।