আবারও তারকা পতন, গানের দুনিয়ায় এক যুগের অবসান। আজ দুপুরে প্রয়াত হলেন বিখ্যাত গায়ক এসপি বালাসুব্রমণিয়ম। বৃহস্পতিবার হাসপাতালের পক্ষ থেকে জানানোহয়েছিল তাঁর স্বাস্থ্যের অবনতী ঘটছে। এক মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে রাখা হয়েছিল গায়ককে শেষ ২৪ ঘণ্টা। কিন্তু শেষ রক্ষা হল না। রাত কাটতে না কাতটেই মিললমৃত্যু সংবাদ, মারা গেলেন গায়ক। মুহূর্তে শোকের ছায়া নেমে এলো বলিউডে। ১৩ আগষ্ট তিনি করোনায় সংক্রমিত হয়েছিলেন, কিন্তু ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছিলেন তিনি। ১৩ সেপ্টেম্বর তিনি করোনা থেকেও মুক্তও হয়ে গিয়েছিলেন। কিন্তু বার্ধক্যতার কারণে তিনি গত এক মাস ধরে ইসিএমও এবং ভেল্টিলেটরের সাহায্যে চিকিত্‍সারত ছিলেন। ২৩ সেপ্টেম্বর তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। এবং তার পরেই আজ দুপুরে তিনি পরলোকবাসী হন। তিনি পেয়েছিলেন পদ্মশ্রী এবং পদ্মভূষন। এছাড়াও দক্ষিণী এবং হিন্দী সিনেমা জগতে তাঁর অবদান অবিস্মরনীয়। বিপুল সংখ্যক গান রেকর্ড করার জন্য তিনি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডেও স্থান পেয়েছিলেন।