মুর্শিদাবাদের বেলডাঙ্গায় চা-দোকানের আড়ালে রমরমিয়ে বিক্রি হচ্ছিল মদ। স্থানীয়রা জানিয়েছেন, বেলডাঙ্গার একটি চায়ের দোকানের আড়ালে বিক্রি হচ্ছিল দেশী ও বিদেশী মদ। ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে অবৈধ ভাবে ওই মদ বিক্রি করছিলেন চা বিক্রেতা ইলাম শেখ। চায়ের দোকানে মদ বিক্রির অভিযোগ পেয়ে তল্লাশি শুরু করে পুলিশ। সূত্রে খবর, ওই চায়ের দোকান ও বাড়ি থেকে প্রচুর মদ উদ্ধার করে বেলডাঙা থানার পুলিশ। বেলডাঙা থানার ঝুনকা মোড়ে অভিযুক্ত চা বিক্রেতা ইলাম শেখকে গ্রেফতার করা হয়। শনিবার বহরমপুর আদালতে তোলা হয় অভিযুক্তকে।

