চলমান কোভিড বিধিনিষেধ ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানোর কথা জানাল নবান্ন। তবে এই দফায় লোকাল ট্রেন চালানোর ছাড়পত্র দেওয়া হল। ৫০ শতাংশ যাত্রী নিয়ে স্বাভাবিক পরিষেবা শুরু করতে পারবে রেল কর্তৃপক্ষ। করোনা বিধি মেনে ৫০ শতাংশ যাত্রী নিয়ে আগামী ৩১ অক্টোবর থেকে চলবে লোকাল ট্রেন। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানালেন, ‘রাজ্য সরকারের কথাতেই এতদিন বন্ধ ছিল লোকাল ট্রেন চালানো। সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য তৈরি আমরা।’ লোকাল ট্রেন চলবে স্বাভাবিক নিয়মে। লক্ষ লক্ষ মানুষ হাওড়া ও শিয়ালদহ শাখা দিয়ে যাতায়াত করেন। পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাতেও তারা লোকাল ট্রেন চালানোর জন্য তৈরিই ছিল। এখন রাজ্য সরকার বিধি নিষেধ তুলে নেওয়ায় লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক করার প্রস্তুতি শুরু হয়েছে। এ প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, ‘‘গত মে মাস থেকে রাজ্য সরকারের নির্দেশেই লোকাল ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ রয়েছে। রাজ্য সরকারের অনুমতি মেলায় এখন রবিবার থেকে তা চালু হবে। আমরা আগে থেকেই তৈরি ছিলাম।’’ তাঁর কথায়,”যাত্রীদের মাস্ক বাধ্যতামূলক করতে হবে। আর পুরো দমে ট্রেন চালাতে হবে। না হলে আইনশৃঙ্খলার সমস্যা দেখা দিতে পারে। স্পেশাল ট্রেনেও তো ভিড় নিয়ন্ত্রণ করা যায়নি।” একই সঙ্গে তিনি বলেন, ‘‘সব লোকাল ট্রেন চালু হয়ে গেলেও রেলের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে আর্জি থাকবে যাতে কেউ যেন খুব জরুরি কারণ ছাড়া ট্রেন সফর না করেন।’’ প্রসঙ্গত গত বৃহস্পতিবার থেকে লোকাল ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে মুম্বইয়ে। করোনা পরিস্থিতির আগের অবস্থায় লোকাল ট্রেন পরিষেবা নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে মধ্য এবং পশ্চিম রেল।
আগামী ৩১ অক্টোবর থেকে চালু হচ্ছে লোকাল ট্রেন, আপাতত চলবে ৫০ শতাংশ যাত্রী নিয়ে
Byবঙ্গনিউজ
Oct 29, 2021
