বিটি রোডে দুর্ঘটনার কবলে মদন মিত্র। একটা লরির সঙ্গে মদন মিত্রের বাইকের ধাক্কা লাগে। বাইক চালিয়ে একটা অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন কামারহাটির বিধায়ক। তখনই দুর্ঘটনাটি ঘটে। সঙ্গে সঙ্গে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তৃণমূল বিধায়ককে। প্রাথমিক চিকিৎসার পর মদন মিত্রকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন ডাক্তাররা। জানা গেছে,  বিটি রোড রথতলার কাছে বাইকে করে যাচ্ছিলেন মদন মিত্র। সেখানে একটি ফুলের প্রদর্শনী চলার কারণে রাস্তায় অনেক মানুষের ভিড় ছিল। প্রায় পাঁচশো-হাজার মানুষের ভিড় ছিল। সামনে একটা লরিও ছিল। তাঁর বাইকের সঙ্গে লরির ধাক্কা লাগেতেই পড়ে যান মদন মিত্র।  মদন মিত্র জানান, ‘তাঁর চোট তেমন কিছু নয়। ডাক্তাররা তাঁকে বিশ্রাম নিয়ে বলেছেন’।