রাজ্যের প্রাক্তন পরিবহন ও ক্রীড়ামন্ত্রী মদন মিত্রের শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল রয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। তবে আপাতত তাঁকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। বৃহস্পতিবার তাঁর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলেও এখনও তিনি সম্পূর্ণ বিপদ মুক্ত নন বলেই জানা গেছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার মদন মিত্রের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপর অসুস্থ বোধ করায় তাঁকে এএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর বুকে হাই রেজোলিউশন কম্পিউটেজ টোমোগ্রাফি করা হয়েছে। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে শহরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে তাঁকে ভেন্টিলেশন সাপোর্টে রাখার প্রয়োজন না পড়লেও অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে তাঁকে। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। কিন্তু তাঁর শ্বাসকষ্টের মতো উপসর্গ থাকায় এখনই তাঁকে বিপদ মুক্ত বলতে পারছেন না চিকিৎসকরা। প্রসঙ্গত উল্লেখ্য, গত শনিবার ৫ম দফার নির্বাচন চলাকালীন বিকেলে কামারহাটির পার্টি অফিসেই আচমকা শ্বাসকষ্ট শুরু হয় তাঁর। তড়িঘড়ি তাঁকে অক্সিজেন দেওয়া শুরু হয়। নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতাল থেকে চিকিৎসক পৌঁছন সেই দলীয় অফিসে। এরপর থেকে চিকিৎসকদের পরামর্শ মতোই চলছিল তাঁর চিকিৎসা।
মদন মিত্রের শারীরিক অবস্থা স্থিতিশীল, আপাতত তাঁকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে
Byবঙ্গনিউজ
Apr 22, 2021
