২০০৬ সালের পর ২০২৬। কুড়ি বছর পর আবার সেই মেট্রো চ্যানেল। এবার প্রতিবাদী ধর্না মঞ্চ। এসআইআরের নামে হয়রানির অভিযোগে শুক্রবার ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দুপুর ২ টো থেকেই ধর্নায় বসবেন মুখ্যমন্ত্রী৷ ভোটার লিস্ট থেকে নাম কাটা৷ এস আই আর এর নামে হয়রানি। শুনানি থেকে এডজুডিকেশন। নির্বাচনের কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগে বারবার তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার প্রতিবাদের শুক্রবার মেট্রো চ্যানেলে ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়৷ এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে যেন ফের বিরোধী নেত্রীর মেজাজে ফিরে গিয়েছেন মমতা, মেট্রো চ্যানেলকে ধর্না মঞ্চ হিসেবে বেছে নিয়ে ফের ২০০৬-এর স্মৃতি উসকে দিলেন তিনি৷ বঙ্গে তখন সিপিআইএম জমানা, মমতা বিরোধী নেত্রী৷ আন্দোলনের জন্য বেশিরভাগ সময় মাঠ-ময়দানকেই বেছে নিয়েছেন মমতা৷ সিঙ্গুর আন্দোলনের সময় ২০০৬ সালে এই মেট্রো চ্যানেলেই টানা ২৬ দিনের অনশন করেছিলেন তিনি৷