প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কর্মসূচি আগেই বাতিল হয়েছে ৷ তার পর করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে নির্বাচন কমিশনও আগামী চার দিনের নির্বাচনী প্রচারে আরও কিছু বিধিনিষেধ আরোপ করেছে ৷ কমিশনের সিদ্ধান্তের পরই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, তিনিও তাঁর সমস্ত কর্মসূচি বাতিল করবেন ৷ বরং ভার্চুয়াল মাধ্যমকে ব্যবহার করে নির্বাচনী প্রচার চালাবেন ৷ কমিশনের এই সিদ্ধান্ত জানার পর টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন যে এর প্রেক্ষিতে তিনিও তাঁর সমস্ত সভা বাতিল করলেন ৷ বরং ভার্চুয়াল সভা করে তিনি এই ক’দিন নির্বাচনী প্রচার করবেন ৷ সেই ভার্চুয়াল সভাগুলি কখন কখন হবে, তা নিয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷
নির্বাচন কমিশনের নির্দেশের পর এবার ভার্চুয়াল প্রচারের ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের
Byবঙ্গনিউজ
Apr 22, 2021
