আগামীকাল নন্দীগ্রামের তেখালির গোকুলনগর মাঠে এক বিশাল জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় । তার আগে সভাস্থলে গিয়ে প্রস্তুতি খতিয়ে দেখে জেলা তৃণমূল নেতৃত্ব । এদিকে নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখেন রাজ্য ও জেলা পুলিশের আধিকারিকরা। আগামীকাল কলকাতা থেকে হেলিকপ্টারে নন্দীগ্রামে আসবেন তৃণমূল নেত্রী । শুভেন্দু অধিকারী দল ছাড়ার পর এই প্রথম নন্দীগ্রামে আসছেন তিনি । ৮ জানুয়ারি সেখানে সভা করার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয় । অখিল গিরি কোরোনায় আক্রান্ত হওয়ায় সভা পিছিয়ে দেওয়া হয় বলে জানিয়েছিল তৃণমূল নেতৃত্ব ।

