কলকাতা

বড় বাজারের এজরা স্ট্রিটে ভয়াবহ অগ্নিকাণ্ড

বড়বাজারের এজরা স্ট্রিটে এক বৈদ্যুতিন সামগ্রীর জিনিসপত্রের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড ৷ নিমেষের মধ্যে আশেপাশের দোকানেও ছড়িয়ে পড়ে লেলিহান শিখা । আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে দমকলের ২০টি ইঞ্জিন ৷ ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোর ৫টা নাগাদ ১৭ নম্বর এজরা স্ট্রিটের একটি দোকানের দ্বিতীয় তলায় হঠাৎ আগুন লেগে যায় ৷ দোকানের ভিতরে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ এবং ঘন এলাকা হওয়ায় চোখের নিমেষে আগুন ছড়িয়ে পড়ে ৷ ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা ৷