banganews.net

 বঙ্গোপসাগরে নিখোঁজ হয়ে যাওয়া দিঘার শঙ্করপুরের ‘জয় মা কালী’ ট্রলারের সন্ধান মিললেও, তা ঘিরে উঠে এল মর্মান্তিক চিত্র। সর্বশেষ উদ্ধার অভিযানে মোট ৯ জন মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধার হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ৬ জন। প্রশাসনের আশঙ্কা, ট্রলারের ভিতরে বা আশপাশে আরও দেহ থাকতে পারে। তাই রাতভর উদ্ধার ও তল্লাশি অভিযান চালানো হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। ট্রলারের ভিতরে এবং আশপাশের সমুদ্র এলাকায় রাতভর তল্লাশি অভিযান চালানো হচ্ছে। কাকদ্বীপ মৎস্যজীবী ট্রলার মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি বিজন মাইতি বলেন, ঠমোট ১৫ জন মৎস্যজীবী ছিলেন ট্রলারে ৷ ৯ জনের মৃতদেহ এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে ৷ মৃতদের মধ্যে ৩ জন ওড়িশার ৷ বাকি ৬ জনের খোঁজে আমাদের অ্যাসোসিয়েশনের তরফে চলছে তল্লাশি ৷” জানা গিয়েছে, গত ২ জুলাই পূর্ব মেদিনীপুরের শঙ্করপুর মৎস্যবন্দর থেকে গভীর সমুদ্রে মাছ ধরার উদ্দেশে রওনা দিয়েছিল ‘জয় মা কালী’ ট্রলারটি। ট্রলারে মোট ১৯ জন মৎস্যজীবী ছিলেন। প্রথম ক’য়েকদিন নিয়মিত যোগাযোগ থাকলেও 5 জুলাইয়ের পর থেকে ট্রলারের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকেই উদ্বেগ বাড়তে থাকে পরিবারগুলির। প্রতিদিন বন্দরে এসে প্রিয়জনদের ফেরার অপেক্ষায় ছিলেন স্ত্রী, সন্তান, বাবা-মা এবং আত্মীয়-স্বজন। দিন যত গড়িয়েছে, ততই বেড়েছে উৎকণ্ঠা।