যুদ্ধর প্রভাব যাতে ভারতে কম পড়ে তা নিশ্চিত করার চেষ্টা করছে কেন্দ্র সরকার। একই সঙ্গে পশ্চিম এশিয়ার দেশগুলিতে বসবাসকারী ভারতীয় নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার চেষ্টাও হচ্ছে। রবিবার, কেরালার নির্বাচনী সভা থেকে এই ভাবে দেশবাসীকে আশ্বস্ত করার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ( Prime Minister Narendra Modi)। ওই সভা থেকে কংগ্রেস এবং সিপিএমকেও নিশানা করেন তিনি। পশ্চিম এশিয়ার যুদ্ধ নিয়ে কংগ্রেসের (Congress) মন্তব্যকে ‘বিপদজনক’ বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আর, রবিবারই কেরালার পালাক্কাদ (Palakkad)-এর সভা থেকে কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, পশ্চিম এশিয়ায় চলা সংঘাতের মধ্যে সেখানে থাকা ভারতীয়দের সুরক্ষাকে অগ্রাধিকার দিয়েছে কেন্দ্র সরকার। সেই সঙ্গে ওই যুদ্ধের প্রভাব যাতে ভারতে কম পড়ে তার দিকেও নজর দেখা হচ্ছে। এরই সঙ্গে প্রধানমন্ত্রীর অভিযোগ, এই পরিস্থিতিতে ‘বিপদজনক’ মন্তব্য করছে কংগ্রেস। রাজনৈতিক ফায়দা তোলার জন্য সেখানে বসবাসকারী ভারতীয়দের জীবন ঝুঁকির মধ্যে ফেলে দিতে চাইছে কংগ্রেস বলেও দাবি তাঁর। উল্লেখ্য, আগামী মাসেই কেরালায় বিধানসভা নির্বাচন তার আগে রবিবারের সভা থেকে কংগ্রেসের পাশাপাশি বামফ্রন্টকেও নিশানা করেন প্রধানমন্ত্রী। সেই রাজ্যে বিজেপি (BJP) জিতলে তাঁরা কী করবেন তাও জানিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি,কেরালার সরকার দুর্নীতিগ্রস্ত। একমাত্র বিজেপির সরকারই সেখানে প্রকৃত উন্নয়ন করতে পারে। আর ওই সভা থেকেই পশ্চিম এশিয়ার চলা যুদ্ধের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। কেরালার অনেক বাসিন্দা-সহ এক কোটির বেশি ভারতীয় এখন আছেন ওই অঞ্চলে। তাঁদের নিরাপত্তার জন্য সেই সমস্ত দেশের প্রধানদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে কেন্দ্র। সেই সঙ্গে তাঁর অভিযোগ, উপসাগরীয় দেশগুলিতে ( Gulf countries) বসবাসকারী ভারতীয়ের নিরাপত্তার বিনিময়ে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে কংগ্রেস। ওই সভার পরে ত্রিসুরে রোডশোতে অংশ নেন প্রধানমন্ত্রী।