প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমানে জাপানে দুই দিনের সরকারি সফরে আছেন। এখানে প্রধানমন্ত্রী মোদী ভারত-জাপান অর্থনৈতিক ফোরামে অংশগ্রহণ করেছেন। আজ প্রধানমন্ত্রী মোদীর জাপান সফরের শেষ দিন। এদিন মোদি জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে বুলেট ট্রেনে যাত্রা করেছেন। শনিবার সকালে এক্সে সেই মুহূর্তের একটি ছবি পোস্ট করে জাপানের প্রধানমন্ত্রী লিখেছেন, ‘প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সেনডাইতে…’।