শিল্পপতি মুকেশ আম্বানিকে হুমকি। এই ঘটনায় পড়ল শোরগোল। গোটা দেশ স্বাধীনতা দিবস উদযাপন করছে। কোনও অঘটন যাতে না ঘটে সেজন্য কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা দেশকে। কিন্তু, ১৫ অগাস্টই হুমকি পেলেন শিল্পপতি মুকেশ আম্বানি। জানা গিয়েছে, ফোনে তাঁকে হুমকি দেওয়া হয়। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, রিলায়েন্স ফাউন্ডেশনের-এ তিন বারের বেশি ফোন করে হুমকি দেওয়া হয় মুকেশ আম্বানিকে। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

