গুরুতর অসুস্থ হয়ে ফের হাসপাতালে ভর্তি সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্র। নিউমোনিয়ার সমস্যা বেড়ে যাওয়ায় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। খবর অনুযায়ী, অনেক দিন ধরেই বার্ধক্যজনিত কারণে ভুগছেন এই বর্ষীয়ান সঙ্গীতশিল্পী। রবিবার রাতে বেশিমাত্রায় অসুস্থ হয়ে পড়েন তিনি। তখনই হাসপাতালে ভরতি করেন পরিবারের লোক। তাঁর স্বামী প্রদীপ দাশগুপ্ত জানান, “গতকাল রাতে খুব অসুস্থ হয়ে যায়। হাসপাতালে ভর্তি করতে বাধ্য হই। অবস্থা ভাল নয়। আপনারা তো সকলেই জানেন, ও অনেক দিন ধরেই বার্ধক্যজনিত কারণে ভুগছে”।