পেগাসাস কাণ্ড থেকে পেট্রোপণ্যের দাম বৃদ্ধি ৷ একাধিক ইস্যুতে কেন্দ্রকে কোণঠাসা করতে বদ্ধপরিকর কংগ্রেস-সহ বিরোধীরা ৷ মঙ্গলবার এইসব নিয়ে আলোচনা করতেই কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির ডাকে একসঙ্গে প্রাতরাশ বৈঠক সারেন বিজেপিবিরোধী বিভিন্ন দলের নেতা, নেত্রীরা ৷ তারপর সাইকেল চালিয়ে সংসদে পৌঁছন তাঁরা ৷ তাঁদের এই অভিনব প্রতিবাদ নজর কাড়ে আমজনতারও ৷ পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ। দিল্লির রাজপথে সাইকেল রাহুল গান্ধী। সঙ্গে ছিলেন অন্যান্য কংগ্রেস নেতারাও। মঙ্গলবার বিজেপি বিরোধিতার রণকৌশল ঠিক করতে প্রাতরাশ  বৈঠকে বসেছিলেন বিরোধী দলের  প্রতিনিধিরা। বৈঠকে যোগ দিয়েছিলেন তৃণমূল, সমাজবাদী পার্টি, শিবসেনা-সহ ১৫টি বিরোধী দলের নেতারা। এদিন সংসদের উভয় কক্ষে ঝড় তোলেন বিরোধীরা। বিভিন্ন ইস্যু নিয়ে হৈ হট্টগোল করে করে বিরোধীরা। যার জেরে মুলতুবি করে দেওয়া হয় রাজ্যসভা।