পেগাসাস ইস্যুতে আজও সংসদ উত্তপ্ত হওয়ার সম্ভাবনা। বিজেপির উপর চাপ বাড়াতে মক পার্লামেন্টের পরিকল্পনা নেওয়া হচ্ছে। আজ, মঙ্গলবার ১৫টি বিরোধী দলের সাংসদদের নিয়ে প্রাতরাশ বৈঠকের আয়োজন করে রাহুল গান্ধী। তৃণমূলের পক্ষ থেকে বৈঠকে যোগ দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র। পেগাসাস, মূল্যবৃদ্ধি, পেট্রোপণ্যের দামবৃদ্ধি থেকে তিন কৃষি আইন বাতিলের দাবিতে সংসদে সরব হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিরোধী দলগুলি।

