দেশজুড়ে যাবতীয় যাত্রীবাহী ট্রেন পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকার কথা জানিয়েছে রেল মন্ত্রক। রেলের তরফে মঙ্গলবার জানানো হয়েছে, ২৩০টি স্পেশাল ট্রেন ও মালগাড়ি বর্তমানে যেমন চলছে, চলবে। তবে লোকাল, এক্সপ্রেস, মেল ও মেট্রো সহ সব ট্রেন পরবর্তী নোটিস পর্যন্ত বাতিল। মহারাষ্ট্র সরকারের অনুরোধে মুম্বইয়ে লোকাল ট্রেন কয়েকটি চলছে। সেগুলিও চলবে। বাকি সব ট্রেন চলাচল আপাতত বন্ধ থাকবে।