হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুরহস্য ভেদে সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করলেন তার স্ত্রী চাঁদিমা রায়। আজই অনলাইনে মামলা দায়ের করেছেন তিনি। জরুরি ভিত্তিতে মামলার শুনানি চেয়ে আবেদন জানিয়েছেন তিনি। মামলাকারীর তরফে আইনজীবী ব্রজেশ ঝা জানান,”দেবেন্দ্রনাথ বাবুর স্ত্রীর মূল অভিযোগ হচ্ছে ময়নাতদন্তের আগে কিভাবে আত্মহত্যা উল্লেখ করে পুলিশ টুইট করে? পুলিশের তদন্তে সত্য বেরিয়ে আসবে না। পুলিশের তদন্তের উপর ভরসা করতে পারছেন না তিনি। সত্য উদঘাটনের জন্য সিবিআই তদন্তের আবেদন জানিয়েছেন তিনি।”