মঙ্গলবার উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য এনডিএ সমর্থিত প্রার্থী সিপি রাধাকৃষ্ণন এবং ইন্ডিয়া জোটের প্রার্থী বি সুদর্শন রেড্ডির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। এদিন উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম ভোট দিলেন। মঙ্গলবার দুপুরে উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

