পুণ্যভূমি বারাণসীতে দাঁড়িয়ে অপারেশন সিঁদুরের সাফল্য মহাদেবকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার বারাণসীর একটি জনসভা থেকে মোদি বলেন, “অপারেশন সিন্দুরের পর এই প্রথম আমি কাশীতে এসেছি। আমার হৃদয় ভারাক্রান্ত। পহেলগাঁওয়ে ২৬ জন নিরীহ নাগরিককে নির্মমভাবে হত্যা করেছিল জঙ্গিরা। আমাদের মেয়েদের সিঁদুর কেড়ে নিয়েছিল। আমরা তার প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করেছিলাম। মহাদেবের আশীর্বাদে আমি তা সফলভাবে করতে পেরেছি। পহেলগাঁওয়ের বদলা নিয়েছি। অপারেশন সিঁদুরের সাফল্য আমি মহাদেবের চরণে উৎসর্গ করছি।”

