আগামীকাল সোমবার ৮ জানুয়ারি দু-দিনের গুজরাত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৯ জানুয়ারি সকাল ৯.৩০ টায় গান্ধীনগরের মহাত্মা মন্দিরে পৌঁছে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রনেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার পরেই বিশ্বের শীর্ষস্থানীয় সংস্থাগুলির সিইও -দের সঙ্গে বৈঠক করার কথা তাঁর। দুপুর তিনটের সময় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন ভাইব্রান্ট গুজরাট গ্লোবাল ট্রেড শো-র। পরেরদিন ১০ জানুয়ারি সকাল ৯.৪৫ মিনিট নাগাদ মহাত্মা মন্দিরে ভাইব্রান্ট গুজরাট গ্লোবাল সামিট ২০২৪-এর উদ্বোধন করবেন মোদি। এরপর ফের বিশ্বের শীর্ষস্থানীয় সংস্থাগুলির সিইও-দের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। বৈঠকের পর বিকেল ৫.১৫ মিনিটে প্রধানমন্ত্রী যাবেন গিফট সিটিতে। সেখানে গ্লোবাল ফিনটেক লিডারশিপ ফোরামে বিশিষ্ট ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
