কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত ৷ দেশজুড়ে জায়গায় জায়গায় চলছে বিক্ষোভ ৷ অমৃতসরে কৃষি বিলের প্রতিবাদে একটানা ‘রেল রোকো’ অভিযানে সামিল কৃষকরা। বুধবার কৃষকদের প্রতিবাদ কর্মসূচি সাত দিনে পড়ল। দেবীদাসপুরে রেল লাইনে বসে কৃষি বিলের প্রতিবাদে কেন্দ্র-বিরোধিতায় সরব কিষাণ মজদুর সংঘর্ষ কমিটি। কেন্দ্রের নয়া কৃষি বিল নিয়ে দেশজুড়ে বিক্ষোভ-আন্দোলন চলছে। পঞ্জাব, হরিয়ানা, দিল্লি, রাজস্থান, বিহার-সহ একাধিক রাজ্যে কৃষি বিলের প্রতিবাদে পথে নেমে বিক্ষোভে সামিল কৃষকরা। কৃষি বিল নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে লাগাতার আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে বিরোধীরা।