যাত্রীদের চাপে শেষ পর্যন্ত সিদ্ধান্তে বদল রেলের। রেলের ভাড়া বৃদ্ধি পাওয়ার ফলে ক্রমশ যাত্রীদের তরফে চাপ বৃদ্ধি পায় রেলের উপর। অবশেষে শুক্রবার রেল জানিয়ে দিল স্পেশাল ট্রেন অর্থাৎ বিশেষ ট্রেনের ট্যাগ তুলে নেওয়া হচ্ছে মেল ট্রেনগুলির উপর থেকে এবং অবিলম্বে কার্যকর করা হবে পুরনো টিকিটের দাম।
উল্লেখ্য, করোনা ভাইরাসের কারনে শুরু হওয়া লকডাউন শিথিল হওয়ার পর থেকে, রেল কেবল বিশেষ ট্রেন চালাচ্ছিল। এই বিশেষ ট্রেন শুরুতে দূরপাল্লার ট্রেন চালানোর মধ্য দিয়ে শুরু হয়। এর পরে স্বল্প দূরত্বের ট্রেনগুলিও বিশেষ ট্রেন হিসাবে চালানো হয় এবং এই ট্রেনগুলিরও ভারা বাড়ান হয়।

