মেদিনীপুর মেডিক্যাল কলেজে মেয়াদ-উত্তীর্ণ স্যালাইন ব্যবহারের অভিযোগে পদক্ষেপ করল স্বাস্থ্য দপ্তর। হাসপাতালের পাঁচ জনকে শোকজ় করা হয়েছে। শুক্রবার রাতে এই শোকজের নির্দেশিকা এসে পৌঁছেছে মেদিনীপুর মেডিক্যালে। স্যালাইন কাণ্ডে হাসপাতালের একজন সিস্টার ইনচার্জ, স্টাফ নার্স, অ্যাসিস্ট্যান্ট মেডিক্যাল সুপারিনটেনডেন্ট, অতিরিক্ত হাসপাতাল সুপার এবং স্টোর ইনচার্জকে শোকজ় করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত এই পাঁচ জনকে ওই দিনের ঘটনার কারণ দর্শাতে বলা হয়েছে। কী ভাবে এই গাফিলতি হলো, তার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে স্বাস্থ্যভবন।

