শতাব্দী রায়কে রাজ্যের সহ সভাপতি করল তৃণমূল ৷ তাঁর গুরুত্ব বাড়ল দলে । একই সঙ্গে আজ মোয়াজ্জেম হোসেন ও শংকর চক্রবর্তীকেও রাজ্য কমিটির সহ সভাপতি করা হয়েছে ৷ দলে নতুন পদ পেয়ে বেজায় খুশি শতাব্দী রায়। তিনি বলেন, “আমি বরাবরই কাজ করে এসেছি। ভবিষ্যতে আরও ভালভাবে কাজ করতে চাই। আমার দায়িত্ব আরও বেড়ে গেল। দায়িত্ব পাওয়ায় আমি খুব খুশি। আমাকে এই দায়িত্ব দেওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেকের কাছে কৃতজ্ঞ।”


