২০২৬ মাধ্যমিকের ফল প্রকাশ হতে পারে আগামী ৮ মে। চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি। শেষ হয়েছিল ১২ ফেব্রুয়ারি। মাধ্যমিক পরীক্ষার ফল সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মধ্যেই প্রকাশ করা হয়। এবারেও অন্যথা নয়। ফলপ্রকাশের রোল নম্বর এবং জন্মতারিখ দিয়ে দেখা যাবে যে কত নম্বর পেয়েছে পড়ুয়ারা। তবে আনুষ্ঠানিকভাবে কখন মাধ্যমিকের ফলপ্রকাশ করা হবে, কখন থেকে ওয়েবসাইটে দেখা যাবে, সে বিষয়ে আপাতত কিছু জানানো হয়নি পর্ষদের তরফে।

