চিংড়ি রফতানিকারক কারখানা থেকে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস লিক করে মৃত্যু হল দু’জন মহিলার ৷ রবিবার দুপুর 1টা নাগাদ ঘটনাটি ঘটে তামিলনাড়ুর থিরুভাল্লুর জেলায় পেরিয়াপালাইয়ামের কাছে কান্নিগাপ্পাইর গ্রামের ‘সেন্ট পিটার্স পল সিফুড এক্সপোর্টস’ নামের একটি বেসরকারি চিংড়ি প্রস্তুতকারী কারখানায় ৷ 64 জন কর্মী অসুস্থ হয়ে পড়েছেন ৷ তাঁদের মধ্যে 60 জন মহিলা এবং 4 জন পুরুষ ৷ অসুস্থদের মধ্যে 15 জনকে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ তাঁরা এখন ইনটেনসিভ মেডিক্যাল অবজার্ভেশনে রয়েছেন ৷ অন্য 23 জনের চিকিৎসা চলছে একাধিক বেসরকারি হাসপাতালের আইসিইউ-তে ৷ বাকি 24 জনকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ তাঁরা চিকিৎসকদের নজরদারিতে রয়েছেন ৷ হাসপাতাল সূত্রে ইটিভি ভারতকে জানিয়েছে, অন্তত দু’জনের মৃত্যু হয়েছে ৷ এই দুর্ঘটনায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন ৷ পাশাপাশি ঘটনার তদন্তে তিন জন সদস্যের একটি তদন্তকারী কমিটি গঠনের নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ কমিটিতে রয়েছেন স্বাস্থ্য ও শিল্পাঞ্চল সুরক্ষা দফতরের ডিরেক্টর, দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের সদস্য় সচিব এবং স্বাস্থ্য দফতরের অতিরিক্ত ডিরেক্টর ৷ 24 ঘণ্টার মধ্যে তাঁদের একটি অভ্যন্তরীণ রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ তিন দিনের মধ্যে চূড়ান্ত রিপোর্ট সরকারের কাছে পেশ করতে হবে ৷ এছাড়া সরকারি খরচে মৃতদের দেহ তাঁদের নিজের রাজ্যে পৌঁছে দেওয়া থেকে শুরু করে তাঁদের শেষকৃত্য সম্পন্ন হবে ৷ এদিন দুপুরে হঠাৎ কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক হতে শুরু করে ৷ মুহূর্তে একের পর এক কর্মী অসুস্থ হয়ে পড়েন ৷ স্থানীয়দের সাহায্যে তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে দু’টি স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ হাসপাতালে দু’জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ তাঁরা সবাই মহিলা বলে খবর ৷ এই প্রসঙ্গে থিরুভাল্লুর জেলার কালেক্টর এস কবিতা জানিয়েছেন, সব মিলিয়ে 67 জন কর্মী অসুস্থ হয়ে পড়েছেন ৷ সঙ্কটজনক ন’জনকে অ্যাম্বুলেন্সে চেন্নাইয়ের স্ট্যানলি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ রাজ্যের তথ্যপ্রযুক্তি মন্ত্রী গোভি চেজিয়ান থিরুভাল্লুর জেলা দেখাশোনার দায়িত্বে রয়েছেন ৷ তাঁকে এবং মনিটরিং অফিসার কেপি কার্থিকেয়ানকে জেলা প্রশাসন এবং জেলার কালেক্টর ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে অসুস্থদের সবচেয়ে ভালো চিকিৎসার বন্দোবস্ত করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ আরাক্কোনামে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)-র সদর কার্যালয়ের চতুর্থ ব্যাটেলিয়নের একটি দল সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে ৷ আধিকারিকরা বলেন, “জেলা প্রশাসনের কাছ থেকে অনুরোধ পেয়ে এবং চতুর্থ ব্যাটেলিয়নের সিনিয়র কমান্ড্যান্ট অখিলেশ কুমারের নির্দেশে রাসায়নিক, বায়োলজিক্যাল, রেডিওলজিক্যাল এবং নিউক্লিয়ার (সিবিআরএন)-এর একটি বিশেষজ্ঞ দল তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় ৷”
চিংড়ি রফতানিকারক কারাখানায় বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস লিক, মৃত ২, অসুস্থ ৬৪
Byবঙ্গনিউজ
Jun 21, 2026
