খাদানে বিরাট আকারের পাথর ধসে প্রাণ গেল সাত শ্রমিকের ৷ বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরু দক্ষিণ তালুকের মাদাপাট্টানায় একটি পাথর খাদানে ৷ বিশাল আকারের পাথর ধসে এই দুর্ঘটনা ঘটে ৷ পুলিশের তথ্য অনুযায়ী, নিহতরা সবাই একটি পাথর কাটার একটি সাইটে দিনমজুর হিসেবে কাজ করছিলেন । ধসে পড়া বিশাল পাথরের নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয় । পাথর উত্তোলনের কাজ চলাকালীন এই দুর্ঘটনাটি ঘটে । আহতদের চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তবে এই ঘটনায় কতজন আহত হয়েছেন, তা এখনই সঠিকভাবে বলা যাচ্ছে না ৷ পাথর ধসে পড়ার ঘটনার পরপরই উদ্ধারকারী দল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে । খাদান কর্তৃপক্ষ ধ্বংসস্তূপ সরানোর কাজ এবং অন্য কোনও শ্রমিক ভেতরে আটকে পড়ে আছেন কি না তা খোঁজ শুরুর পাশাপাশি এলাকাটি ঘিরে ফেলেছেন । একজন শ্রমিক জানিয়েছেন, ঘটনাস্থলে প্রায় 18 জন শ্রমিক কাজ করছিলেন । সেই সময় তাঁদের ওপর প্রায় ৪০ ফুট উচ্চতা থেকে একটি বিশাল পাথর এসে পড়ে ।
পাথর খাদানে কাজ করার সময় দুর্ঘটনা, ৪০ ফুট উঁচু পাথরের নীচে চাপা পড়ে মৃত্যু ৭ শ্রমিকের
Byবঙ্গনিউজ
Jul 2, 2026
