November 25, 2026
BREAKING NEWS
বালুরঘাটে সাতসকালে বিধ্বংসী আগুন, ভস্মীভূত দুটি কেকের দোকানদিল্লির ক্যাফেতে যুবতীকে গণধর্ষণের অভিযোগ, ধৃত দুই মহিলা সহ ৩ফের ভারতের উপর শুল্কের চাপ বাড়াতে চলেছে আমেরিকাMiss Universe 2026 : প্রথমবার কোনও বিবাহিত মহিলার মাথায় উঠল মিস ইউনিভার্স ২০২৬-র মুকুটবুধবার থেকে পারদ পতন রাজ্যে, সপ্তাহান্তে শীতের আমেজ শুরু২০২৭ বিধানসভা ভোটের আগে পঞ্জাবে ফের একমঞ্চে বিজেপি-শিরোমণি অকালি দল!মুখ্যমন্ত্রীর কড়া বার্তার ২৪ ঘণ্টার মধ্যেই গো-হত্যার অভিযোগে গ্রেপ্তার ৪
দেশ

সিকিমে জলবিদ্যুৎ প্রকল্পের টানেল ভয়াবহ মিথেন গ্যাস বিস্ফোরণ, মৃত ৮ শ্রমিক, আটকে অন্তত ২৭

সিকিমে মর্মান্তিক দুর্ঘটনা । দক্ষিণ সিকিমের নামচি জেলার অন্তর্গত তিস্তা স্টেজ 6 জলবিদ্যুৎ প্রকল্পের সমরডুং টানেল বা সুড়ঙ্গে ভয়াবহ মিথেন গ্যাস বিস্ফোরণ ও তার জেরে নেমে আসা ধসে স্তব্ধ হয়ে গিয়েছে গোটা এলাকা । ঘটনায় মৃত্যু হয়েছে 8 জনের । পাশাপাশি সুড়ঙ্গের মুখ সম্পূর্ণ বুজে গিয়ে ভেতরে আটকে পড়েছেন অন্তত 27 জন ৷ প্রশাসনের একটি অংশ মনে করছে এই সংখ্যাটা আরও বেশি । এই 27 জনের মধ্যে 19 জন নির্মাণ শ্রমিক, 2 জন ইঞ্জিনিয়ার এবং এনএইচপিসির 6 আধিকারিক ছিলেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

সুড়ঙ্গের ভিতরে তীব্র বিষাক্ত গ্যাসের উপস্থিতি, অক্সিজেনের মারাত্মক ঘাটতি এবং ঘোর অন্ধকারের কারণে উদ্ধারকাজ চালাতে চরম হিমশিম খেতে হচ্ছে উদ্ধারকারী দলগুলোকে । রাত পর্যন্ত যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে । ঘটনায় ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়েছে । সোমবার বিকেল নাগাদ বিস্ফোরণের প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে এনএইচপিসির ওই নির্মাণাধীন প্রকল্প এলাকা ।