অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে সফলভাবে উৎক্ষেপণ হল Skyroot Aerospace-এর Vikram-1 ৷ শনিবার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে দুপুর 12 টা 6 মিনিটে মহাকাশের উদ্দেশে রওনা দেয় ৷ প্রথমে সকাল সাড়ে 11টায় লঞ্চ হওয়ার কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে 36 মিনিট পিছিয়ে যায় ৷ স্কাইরুটের ফেসবুক পেজে এই মিশনের ধারাভাষ্যতে জানানো হয়, ওই অতিরিক্ত সময়ে ইঞ্জিনকে আরও ক্ষমতাশালী (Powering) করা হচ্ছিল ৷
লঞ্চ দেখতে সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে কয়েক হাজার পড়ুয়া উপস্থিত ছিল ৷ পাশাপাশি সাধারণ মানুষ ও বিজ্ঞানীরাও উপস্থিত ছিলেন সেখানে ৷ Skyroot Aerospace-এর তরফে এক্স হ্যান্ডলে (অতীতের টুইটার) একটি পোস্ট করা হয় ৷ সেখানে বিক্রম 1 এর যাত্রাপথের একটি গ্রাফিক্স চিত্রের আকারে তুলে ধরা হয়েছে ৷
পুরো বিষয়টি নিয়ে একটি পোস্ট করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি লিখেছেন, ঐতিহাসিক নতুন নেতৃত্ব (Historic New Frontier) ৷ এরসঙ্গে রকেটের বেশ কয়েকটি ছবিও পোস্ট করেছেন তিনি ৷

