November 27, 2026
BREAKING NEWS
সাত সকালে আসানসোলে ফিল্মি কায়দায় পুলিশের অপারেশন, এনকাউন্টারে পায়ে গুলি লাগল অভিযুক্তেরউচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফল প্রকাশ শুক্রবারসংসদে আসন পুনর্বিন্যাস বিল পাশের আশঙ্কা! রণনীতি ঠিক করতে তড়িঘড়ি বৈঠকে কংগ্রেসশর্তসাপেক্ষে আসন পুনর্বিন্যাস বিলে সমর্থনের ইঙ্গিত ডিএমকের, সংসদে স্বস্তির মুখে মোদি সরকারঅগ্নিগর্ভ বাংলাদেশ! ঢাকায় বাস এবং পুলিশের কিয়স্কে আগুন, বন্ধ মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা, গ্রেফতার ৩৩৮ আওয়ামী লীগ কর্মীবাড়ি উড়িয়ে দেব, হুমকি অমিতাভকে, মুম্বই জুড়ে হামলার ছক, নিশানায় মেট্রো রেল, দিলজিতের কনসার্টওসংবিধান দিবসে তৃণমূল-সহ বিরোধীদের বিঁধলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
বিদেশ

অগ্নিগর্ভ বাংলাদেশ! ঢাকায় বাস এবং পুলিশের কিয়স্কে আগুন, বন্ধ মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা, গ্রেফতার ৩৩৮ আওয়ামী লীগ কর্মী

ফের অশান্তির আগুনে জ্বলছে বাংলাদেশে। বৃহস্পতিবার রাতের অন্ধকারে রাজধানী ঢাকার রাজপথে ফের দুটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। প্রথম ঘটনাটি ঘটে পল্লবী এলাকায়, যেখানে মধ্যরাতে একটি ফাঁকা চলন্ত বাসে অগ্নিসংযোগ করা হয়। অন্য ঘটনাটি ঘটেছে বাড্ডা এলাকায়; সেখানে একটি বাসের পিছনের অংশে আগুন লাগিয়ে দেওয়া হলে চালকের তৎপরতায় যাত্রীদের দ্রুত নামিয়ে আনা সম্ভব হয়। কেবল ঢাকাই নয়, কুষ্টিয়াতেও বোমাবাজির খবর মিলেছে। পাশাপাশি চট্টগ্রাম-সহ দেশের মোট ছ’টি জায়গায় পুলিশের কিয়স্কে আগুন লাগানোর অভিযোগ উঠেছে। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঢাকা ও গোপালগঞ্জ-সহ সাতটি জেলায় পুলিশের সঙ্গেই ১০৯ প্ল্যাটুন বিজিবি বা বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েন করা হয়েছে। এদিকে, অশান্তির আঁচ সবথেকে বেশি টের পাওয়া যাচ্ছে আওয়ামী লীগের (Awami League) দীর্ঘদিনের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায়। দিন কয়েক আগেই সেখানে থানায় এবং এক বিএনপি (BNP) নেতার বাড়িতে অগ্নিসংযোগের পাশাপাশি অস্ত্র হাতে মিছিল বেরোতে দেখা গিয়েছিল। পরিস্থিতি সামাল দিতে প্রশাসন আগেই ওই অঞ্চলে রেল পরিষেবা স্থগিত করেছিল। এবার বৃহস্পতিবার থেকে গোপালগঞ্জের অধিকাংশ গ্রাহকের মোবাইল ব্যাঙ্কিং পরিষেবাও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *