চলতি মাসের শেষে সংসদের অধিবেশনের ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার ৷ মনে করা হচ্ছে, এই অধিবেশনে মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ বিলের সঙ্গে জড়িত আসন পুনর্বিন্যাস বিল পাশ করাতে চান মোদি-শাহর ৷ এই আবহে শুক্রবার দলের সংসদীয় কৌশল নিয়ে বৈঠক ডাকলেন সংসদীয় চেয়ারপার্সন সোনিয়া গান্ধি ৷ বৃহস্পতিবার সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু জানান, 30 নভেম্বর থেকে লোকসভা এবং 2 ডিসেম্বর রাজ্যসভার অধিবেশন শুরু হবে ৷ হয়তো 3 ডিসেম্বরই এই বিশেষ অধিবেশন শেষ হয়ে যাবে ৷ এই ঘোষণার পরপর কংগ্রেসের সংসদীয় রণকৌশল ঠিক করতে বৈঠকের ডাকেন নেত্রী সোনিয়া ৷ কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি দলের অন্য সাংসদরাও এই বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে ৷ কেন্দ্রের এনডিএ সরকার জানিয়েছে, সরকার জরুরি প্রয়োজনে এই বিশেষ অধিবেশনে ডাক দিয়েছে, কিন্তু কংগ্রেসের অন্দরমহল মনে করছে, বিতর্কিত আসন পুনর্বিন্যাস বিল পাশ করাতেই এই অধিবেশন ডাকা হয়েছে ৷ গত এপ্রিলে এই বিল পাশ করাতে পারেনি সরকার ৷ কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সৈয়দ নাসির হুসেন জানিয়েছেন, এনডিএ সরকার এর আগে আসন পুনর্বিন্যাস বিলের ভোটাভুটিতে পরাজিত হয়েছে ৷ কিন্তু তারপরেও কেন্দ্রীয় সরকার যে কোনও উপায়ে এমনকী অবৈধভাবে দল ভেঙে এই বিল পাশ করানোর সংখ্যাগরিষ্ঠা অর্জনের চেষ্টা চালিয়ে গিয়েছে ৷ অন্য দলের প্রতীক চুরি করেছে ৷ সাংসদ আরও জানান, 2024 সালে এনডিএ সরকার গঠিত হয়েছিল জনতা দল (ইউনাইটেড) এবং তেলেগু দেশম পার্টি (টিডিপি)-র উপর ভর করে ৷ তাই এপ্রিলে বিলটা পাশ করাতে পারেনি ৷ হুসেন ইটিভি ভারতকে বলেন, “2024 সালের লোকসভা নির্বাচনের পর থেকে এনডিএ সরকার জেডি(ইউ) এবং টিডিপি’র উপর ভর করে টিকে আছে ৷ এর আগেও তারা আসন পুনর্বিন্যাস বিল পাশ করানোর চেষ্টা করেছে ৷ কিন্তু জোটবদ্ধ বিরোধীদের কাছে পরাজিত হয়েছে ৷ তখন থেকে অবৈধ উপায়ে বিল পাশের সংখ্য়াগরিষ্ঠতা আদায়ের চেষ্টা করে চলেছে ৷ এইভাবে ওরা দল ভেঙেছে এবং তাদের প্রতীক চুরি করেছে ৷” তিনি আরও বলেন, “এই বিশেষ অধিবেশনের উদ্দেশ্য কী, তা তারা এখনও ঘোষণা করা হয়নি সরকার ৷ তবে আমার মনে হয় আসন পুনর্বিন্যাস বিল পাশ করাতে চায় সরকার ৷ এমতাবস্থায় শুক্রবার আমরা আমাদের রণকৌশল নিয়ে আলোচনা করব । তারপর জোটসঙ্গীদের সঙ্গেও আলোচনা হবে ৷”
সংসদে আসন পুনর্বিন্যাস বিল পাশের আশঙ্কা! রণনীতি ঠিক করতে তড়িঘড়ি বৈঠকে কংগ্রেস



Leave a Reply