November 29, 2026
BREAKING NEWS
সাত সকালে আসানসোলে ফিল্মি কায়দায় পুলিশের অপারেশন, এনকাউন্টারে পায়ে গুলি লাগল অভিযুক্তেরউচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফল প্রকাশ শুক্রবারসংসদে আসন পুনর্বিন্যাস বিল পাশের আশঙ্কা! রণনীতি ঠিক করতে তড়িঘড়ি বৈঠকে কংগ্রেসশর্তসাপেক্ষে আসন পুনর্বিন্যাস বিলে সমর্থনের ইঙ্গিত ডিএমকের, সংসদে স্বস্তির মুখে মোদি সরকারঅগ্নিগর্ভ বাংলাদেশ! ঢাকায় বাস এবং পুলিশের কিয়স্কে আগুন, বন্ধ মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা, গ্রেফতার ৩৩৮ আওয়ামী লীগ কর্মীবাড়ি উড়িয়ে দেব, হুমকি অমিতাভকে, মুম্বই জুড়ে হামলার ছক, নিশানায় মেট্রো রেল, দিলজিতের কনসার্টওসংবিধান দিবসে তৃণমূল-সহ বিরোধীদের বিঁধলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
জেলা

সাত সকালে আসানসোলে ফিল্মি কায়দায় পুলিশের অপারেশন, এনকাউন্টারে পায়ে গুলি লাগল অভিযুক্তের

সাত সকালে সবে ঘুম ভেঙেছে আসানসোলের ইসমাইল এলাকার। হঠাৎই পুলিশের ভারী বুটের শব্দে সরগরম হয়ে ওঠে এলাকা। একেবারে ফিল্মি কায়দায় লুকিয়ে থাকা অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। এলাকার একটি বাড়িতে লুকিয়ে ছিল অভিযুক্ত প্রতাপ দাস। পুলিশকে দেখেই গুলি চালানোর চেষ্টা করে অভিযুক্ত। আত্মরক্ষার্থে গুলি চালায় পুলিশ। অভিযুক্তের পায়ে গুলি লাগে। এরপর তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় আসানসোল জেলা হাসপাতালে। প্রসঙ্গত বুধবার বিকেলে ডাকাতির অভিযোগে কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ দাসকে ধরতে তার বাড়ি আসানসোলের ইসমাইল এলাকার গুরুনানক পল্লীতে যায় পুলিশ। তখনই পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালায় অভিযুক্ত। এরপর থেকেই গোটা এলাকা ঘিরে রেখে চিরুনি তল্লাশি শুরু করে পুলিশ। কিন্তু কোনভাবেই হদিস পাওয়া যাচ্ছিল না অভিযুক্তর। অবশেষে আজ সকালে খবর আসে ইসমাইলের রায় পাড়ার ঘনবসতিপূর্ণ এলাকায় লুকিয়ে রয়েছে প্রতাপ। গোটা এলাকা ঘিরে ফেলে সশস্ত্র পুলিশ বাহিনী। এরপরেই শুরু হয় পুলিশের অপারেশন। বুধবার থেকেই আতঙ্কে দিন কাটছিল এলাকার বাসিন্দাদের। আজ সকাল থেকেই পুলিশের গতিবিধি দেখে এলাকার বাসিন্দারা বাড়ির দরজা জানালা বন্ধ করে গৃহবন্দি হয়ে থাকেন কার্যত। সকাল থেকেই রায়পাড়া এলাকার অলিতে গলিতে আগ্নেয়াস্ত্র হাতে ঘুরতে দেখা যায় পুলিশ আধিকারিকদের। অবশেষে অভিযুক্ত যে বাড়িতে লুকিয়েছিল সেই বাড়ি ঘিরে ফেলে তারা। প্রথমে অভিযুক্তকে আত্মসমর্পণ করতে বললেও রাজি হয় নি সে। উল্টে পুলিশকে ফের গুলি করার চেষ্টা করে প্রতাপ এরপরেই পুলিশের গুলিতে আহত হয় অভিযুক্ত।  প্রতাপের বিরুদ্ধে অভিযোগের লিস্ট বেশ লম্বা। বেআইনি লোহাপাচার থেকে ডাকাতি, সাইবার প্রতারণা থেকে খুনের চেষ্টা একাধিক অভিযোগে অভিযুক্ত এই ব্যক্তি। অবশেষে প্রতাপ পুলিশের জালে ধরা পড়ায় স্বস্তি ফিরেছে ইসমাইল এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *