পরীক্ষা শেষ হওয়ার ৪৪ দিনের মাথায় প্রকাশিত হতে চলেছে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল (HS Third Semester Result)। শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ সল্টলেকের বিদ্যাসাগর ভবনে এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। এদিন দুপুর ৩টে থেকে পরীক্ষার্থীরা তাঁদের নিজস্ব ফল অনলাইনে দেখতে পারবেন। একই সঙ্গে তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফলাফলও প্রকাশিত হবে। পরীক্ষার্থীরা ‘result.wb.gov.in’ ওয়েবসাইটে গিয়ে নিজেদের রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিলেই ফলাফল দেখতে পাবেন। এ ছাড়াও সংশ্লিষ্ট স্কুলগুলি নির্দিষ্ট পোর্টাল থেকে লগ ইন আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে রেজাল্ট ডাউনলোড করতে পারবে। পরে প্রধান শিক্ষকের স্বাক্ষর ও সিলমোহর দিয়ে তা পড়ুয়াদের দেওয়া হবে।
উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফল প্রকাশ শুক্রবার



Leave a Reply