শুক্রবার দুপুরে বেঙ্গালুরুর একটি হাসপাতালে হার্ট অ্যাটাকে প্রয়াত হয়েছেন কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেতা পুনীত রাজকুমার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৬ বছর। শুক্রবার সকালে বুকে ব্যথার জেরে ১১.৩০ মিনিটে হাসপাতালে ভর্তি করা হয় পুনীত রাজকুমারকে। তাঁকে সেরা চিকিৎসা দেওয়া হয়েছিল। তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল। ভর্তি হওয়ার সময়ই তাঁকে আইসিইউ-তে নিয়ে যাওয়া হয় । প্রবীণ অভিনেতা রাজকুমারের ছেলে পুনীত রাজকুমার। এদিন সকালেই হার্ট অ্যাটাক হয় তাঁর। তারপরেই বেঙ্গালুরুর হাসপাতালে ভর্তি করা হয় জনপ্রিয় অভিনেতা পুনীত রাজকুমারকে। কর্নাটক সরকারের তরফে তখনই সমস্ত জেলাগুলিতে হাই অ্যালার্ট জারি করতে বলা হয় যাতে, ভক্তরা কোথাও জড়ো হয়ে নিরাপত্তা বিঘ্নিত হয়। বাড়িতেই সকালে বুকে ব্যথা অনুভব হয় তাঁর। স্থানীয় ক্লিনিকে নিয়ে গিয়ে তাঁর ইসিজি করানো হয়। রিপোর্টেই ধরা পড়ে তাঁর হার্ট অ্যাটাক হয়েছে। সঙ্গে সঙ্গেই তাঁকে বিক্রম হাসপাতালে ভর্তির জন্য নিয়ে যাওয়া হয়। মাঝরাস্তাতেই তাঁর কার্ডিয়াক অ্যারেস্ট হয়।