শুভেন্দু অধিকারীর  আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের নির্মম হত্যাকাণ্ডে শোকস্তব্ধ তাঁর পরিবার। বৃহস্পতিবার কান্নায় ভেঙে পড়েছেন নিহতের মা হাসিরানি রথ। শোকাতুর কণ্ঠে তিনি দাবি করেন, তাঁর ছেলের খুনিদের যেন কঠোরতম শাস্তি দেওয়া হয়। তবে মা হিসেবে তিনি ফাঁসি নয়, বরং অপরাধীদের যাবজ্জীবন কারাদণ্ড চেয়েছেন। ছেলের এই পরিণতির জন্য রাজ্যের বিদায়ী শাসকদল তৃণমূল নেতাদের ‘উস্কানিমূলক’ বক্তব্যকেই দায়ী করেছেন হাসিরানি দেবী। সংবাদমাধ্যমের সামনে তিনি ক্ষোভের সঙ্গে বলেন, “শাসকদলের নেতারা তখন গরম-গরম বক্তৃতা দিয়েছিলেন। বলেছিলেন, চার তারিখের পর দিল্লির কোনও বাবা রক্ষা করতে পারবে না। সেটাই তাঁরা করে দেখিয়ে দিলেন।” রাজ্যে গঠিত হতে চলা নতুন সরকারের কাছে এই হত্যাকাণ্ডের সঠিক বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আর্জি জানিয়েছেন তিনি।