আর জি কর হাসপাতালের লিফটে আটকে যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় লিফটম্যান-সহ ৫ জনকে গ্রেপ্তার করল টালা থানার পুলিশ। ধৃতদের মধ্যে ৩ জন লিফটম্যান, ২ জন নিরাপত্তারক্ষী। সকলের বিরুদ্ধে মূল অভিযোগ একটাই, ঘটনার সময় কর্তব্যে গাফিলতি ছিল তাদের। শুক্রবার সকালে অরূপ বন্দ্যোপাধ্যায় নামে যুবকের মৃত্যুতে তাঁর বাবা অমল বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা এফআইআরের ভিত্তিতে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৫/৩(৫) ধারা অর্থাৎ অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা হয়েছে। শনিবার ধৃতদের শিয়ালদহ আদালতে পেশ করে হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। ঘটনার তদন্তে নেমেছে লালবাজারের গোয়েন্দা বিভাগের হোমিসাইড শাখা। সূত্রে খবর, গ্রেপ্তার হওয়া লিফটম্যানরা হলেন – মিলনকুমার দাস, বিশ্বনাথ দাস, মানসকুমার গুহ। আর ধৃত দুই নিরাপত্তারক্ষী- আশরাফুল রহমান ও শুভদীপ দাস। লিফটম্যানরা সকলেই কলকাতার বাসিন্দা। দুই নিরাপত্তারক্ষীর বাড়ি উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায়। শুক্রবার নাগেরবাজারের বাসিন্দা অরূ ঘটনার সময় অর্থাৎ শুক্রবার ভোরে এরা কী করছিলেন, কেন লিফটের কাছে ছিলেন না, বিপদে তাদের পাওয়া যায়নি– এসব জবাব খুঁজছেন তদন্তকারীরা। তার জন্য লাগাতার জেরা চলছে বলে খবর। ইতিমধ্যে অরূপের ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে, তাঁর শরীরের আঘাত রয়েছে।