হাওড়াঃ করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে ফের হাওড়া এলেন তিন সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল ।আজ সকাল ১০টা ৩০ মিনিট নাগাদ হাওড়া ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সঙ্গে দেখা করেন তাঁরা। সেখানে হাওড়ার জেলাশাসক মুক্তা আর্যর সঙ্গে প্রায় ৪৫মিনিট সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেন । পরে কালেক্ট বিল্ডিং সংলগ্ন হাওড়া হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থা খতিয়ে দেখেন ওই দলটি । ঘুরে দেখেন হাসপাতালের কোরোনা সেন্টার ।

