সোমবার থেকে এবার ভার্চুয়ালি বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সোমবার থেকে জেলাগুলির সঙ্গে বৈঠক সারেবন মুখ্যমন্ত্রী। পাঁচ মাস পর ফের জেলাগুলির সঙ্গে পর্যালোচনা বৈঠকে যোগ দিচ্ছেন মুখ্যমন্ত্রী। যদিও এর আগে বিভিন্ন বিষয় নিয়ে জেলাগুলি সঙ্গে আলোচনা করেছিলেন মুখ্যমন্ত্রী । কিন্তু প্রশাসনিক রিভিউ মিটিং বন্ধ ছিল। যা আবার শুরু হচ্ছে। সূত্রের খবর, সোমবার থেকে শুরু হওয়া রিভিউ মিটিংয়ে সরকারের বিভিন্ন দফতরের বিষয়টি নিয়েও আলোচনা হতে পারে।