শিলিগুড়িঃ আজ থেকে বন্ধ হয়ে গেল হংকং মার্কেটের সব দোকান। করোনা আক্রান্ত হয়ে শিলিগুড়ির হংকং মার্কেটের এক ব্যবসায়ী মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ব্যবসায়ী সমিতি। সংক্রমণ রুখতে শিলিগুড়ির হংকং মার্কেট বন্ধ করে দেওয়া হল। ব্যবসায়ী সমিতির তরফ থেকে এও জানানো হয়েছে শহর জুড়ে যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিনিয়িত বেড়ে চলেছে তাতে সুরক্ষা বিধির দিকে নজর রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হংকং মার্কেট ব্যবসায়ী সমিতি জানিয়েছে, ‘সোমবার থেকে ৩০ জুন পর্যন্ত বন্ধ থাকছে হংকং মার্কেট। ৩০ তারিখের পর আমরা আলোচনায় বসবো এবং তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে মার্কেট খোলা হবে কিনা।

