রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ছাড়াল। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ১ হাজার ৩৯০। ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৯৩১ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের হদিশ। এই ২৪ ঘণ্টায় রাজ্যে প্রাণ হারিয়েছেন আরও ৪৯ জন করোনা রোগী। এই নিয়ে সব মিলিয়ে করোনায় আক্রান্ত হয়ে বাংলায় মোট প্রাণ হারালেন ২ হাজার ১৪৯ জন রোগী। আজ রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুলেটিনে এই তথ্যের উল্লেখ রয়েছে। সেখানে আরও জানানো হয়েছে, এখন রাজ্যে অ্যাক্টিভ করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২৫ হাজার ৮৪৬। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৬৭ জন। ফলে রাজ্যে মোট করোনা জয়ীর সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ৭৩ হাজার ৩৯৫ জন।



