গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৬৬৭ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ৩৮০ জনের। এই নিয়ে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ৪৩ হাজার ৯১ জন। মৃত্যু হয়েছে মোট ৯ হাজার ৯০০ জন রোগীর। তবে স্বস্তির খবর এটুকুই যে, ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ১ লক্ষ ৮০ হাজার ১৩ জন রোগী। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১ লক্ষ ৫৩ হাজার ১৭৮ জন। আজ স্বাস্থ্যমন্ত্রক সূত্রে এই তথ্য পাওয়া গিয়েছে।

