বকেয়া স্কুল ফি আগামী ১৫ আগস্টের মধ্যেই দিতে হবে। আজ কলকাতা হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে। আজ সোমবার আদালতে লকডাউন পর্যায়ে স্কুল ফি দেওয়া হবে কিনা, তা নিয়ে মামলায় এই নির্দেশ দিল আদালত। আপাতত ৪৫ টি স্কুলে এই নিয়ম কার্যকর করতে হবে বলেও জানান হয়েছে। এর আগেই অবশ্য ৮০ শতাংশ স্কুল ফি জমা দিতে নির্দেশ দিয়ে দিয়েছিল হাইকোর্ট। এরপর আজ এই নির্দেশ। আদালত সূত্রে জানা গিয়েছে, আজও স্কুল ফি মকুব করে দেওয়ার আর্জি করা হয় অভিভাবদের পক্ষ থেকে। কিন্তু বিচারক সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। আদালত জানিয়েছে, ল্যাব, লাইব্রেরি, কম্পিউটার ফি না দিলেও দিতে হবে স্কুল ফি। স্বভাবতই আদালতের এই নির্দেশে চাপে পড়ে গেলেন অভিভাবকরা। পাশাপাশি মামলার কোনও তথ্য স্যোশাল মিডিয়ায় না দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত।

