নয়াদিল্লিঃ আগামী ১৬ জুন ও ১৭ জুন সব রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রশাসিত অঞ্চলগুলির শাসকদের সঙ্গে আলোচনায় বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা পরিস্থিতি ও লক ডাউনের মেয়াদ নিয়ে সিদ্ধান্ত নিতে সব মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, ১৭ জুন মোদি- মমতার বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। কেন্দ্রের ঘোষিত চলতি লক ডাউনের মেয়াদ শেষ হচ্ছে ৩০ জুন।

