আজ শুক্রবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত কে সঙ্গে নিয়ে পৌঁছালেন লাদাখে । এদিন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতকে নিয়ে শুরুতেই ১১ হাজার ফুট উচ্চতায় অবস্থিত নিমুতে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে কর্মরত সেনা জওয়ানদের সঙ্গে কথা বলেন তিনি। এছাড়াও তাঁকে কথা বলতে দেখা যায় বায়ু সেনা ও আইটিবিপি জওয়ানদের সঙ্গেও। এরপর লেহ-র হাসপাতালে যান প্রধানমন্ত্রী । আহত জওয়ানদের সঙ্গে দেখা করেন মোদি । উল্লেখ্য, শুক্রবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও সেনা প্রধান নারাভানের উপত্যকায় যাওয়ার কথা ছিল। পরে জানানো হয় সেই সফর তা বাতিল হয়েছে। তারপরই এদিন লে-তে পৌঁছে যান মোদী। ইন্দো-চিন সেনা সংঘর্ষের পর সীমান্তের বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখতেই প্রধামন্ত্রীর এই সফর বলে মনে করা হচ্ছে। সীমান্ত সংঘর্ষে আহত সেনা জওয়ানদের সঙ্গে দেখা করার পাশাপাশি লেফট্যানেন্ট সহ স্থানীয় সেনা নেতৃত্বের সঙ্গেও প্রধানমন্ত্রী কথা বলবেন বলে জানা গিয়েছে।